National
আড্ডা থেকে নাম, সেই প্রেমতলা বদলে গেছে, আছে শুধু নামের গল্প
একসময় চারপাশে ছিল ফসলের মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ। পথের পাশে দাঁড়িয়ে ছিল বিশাল এক বটগাছ। ক্লান্ত পথচারীরা গাছটির ছায়ায় বিশ্রাম নিতেন। আশপাশের গ্রামের কিশোর-তরুণেরা সেখানে বসে আড্ডা দিতেন, খেলাধুলা
লেখক সত্যজিৎ ঘোষ163K বার পড়া

একসময় চারপাশে ছিল ফসলের মাঠ। সেই মাঠের মাঝখান দিয়ে চলে গেছে মেঠো পথ। পথের পাশে দাঁড়িয়ে ছিল বিশাল এক বটগাছ। ক্লান্ত পথচারীরা গাছটির ছায়ায় বিশ্রাম নিতেন। আশপাশের গ্রামের কিশোর-তরুণেরা সেখানে বসে আড্ডা দিতেন, খেলাধুলা করতেন।
সেই মেঠো পথ একসময় ইট বিছানো সড়কে পরিণত হয়। চলাচল শুরু হয় বাস, রিকশা ও ভ্যানের। কিন্তু একই এলাকায় কাছাকাছি দূরত্বে দুটি কোটাপাড়া থাকায় পথচারী ও যানবাহনের চালকদের বিভ্রান্তিতে পড়তে হতো। সেই বিভ্রান্তি দূর করতে একটি কোটাপাড়ার নামকরণ করা হয় ‘প্রেমতলা’। শরীয়তপুর পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের বাঘিয়ার একটি অংশে এই ‘প্রেমতলা’র অবস্থান।

