National
আন্দোলনকারীদের ৯০ শতাংশই শ্রমিক নন
বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
লেখক প্রতিনিধি72K বার পড়া

বাংলাদেশের পোশাকশিল্প ধ্বংস করে সরকারকে বেকায়দায় ফেলার চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।
আজ বৃহস্পতিবার দুপুরে শ্রমিক অসন্তোষ নিয়ে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিয়নায়তনে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় মুস্তাফিজুর রহমান ভূঁইয়া বলেন, নারায়ণগঞ্জে পাঁচ শতাধিক পোশাক কারখানার মধ্যে ১২–১৩টিতে সমস্যা দেখা দিয়েছে। আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের প্রায় ৯০ শতাংশই কোনো কারখানার শ্রমিক নন। তিনি কারও উসকানিতে পা না দেওয়ার জন্য শ্রমিকদের প্রতি আহ্বান জানান।

