কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে আহত ছেলে শাহরিয়ার জামানের ঘটনায় থানায় মামলা না নেওয়ার অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান। এ জন্য তিনি কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলামের প্রত্যাহার দাবি করেছেন। আগামী রোববারের মধ্যে তাঁকে প্রত্যাহার করা না হলে আন্দোলনে যাওয়ারও ঘোষণা দিয়েছেন আখতারুজ্জামান।
তবে ওসি রফিকুল ইসলাম বলেছেন, মামলা নিতে তাঁর আপত্তি নেই। লিখিত অভিযোগে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নন, এমন কয়েকজনের নাম থাকায় তিনি আপত্তি জানিয়েছেন।