National
২৬ বছর পর সীমান্তে বাবাকে দেখলেন মেয়ে, তবে জীবিত নয়
বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল প্রায় ২৬ বছর আগে; তবে মুঠোফোনে নিয়মিত কথা হতো। কখনো ভিডিও কলে দেখতেন তাঁর মুখ। প্রায় সাত বছর ধরে বার্ধক্যের নানা সমস্যায় শয্যাশায়ী ছিলেন বাবা। ইচ্ছা থাকলেও তাঁকে দেখতে ভারতে যেতে পারেননি মেয়ে।
লেখক প্রতিনিধি107K বার পড়া

বাবার সঙ্গে শেষ দেখা হয়েছিল প্রায় ২৬ বছর আগে; তবে মুঠোফোনে নিয়মিত কথা হতো। কখনো ভিডিও কলে দেখতেন তাঁর মুখ। প্রায় সাত বছর ধরে বার্ধক্যের নানা সমস্যায় শয্যাশায়ী ছিলেন বাবা। ইচ্ছা থাকলেও তাঁকে দেখতে ভারতে যেতে পারেননি মেয়ে।
সংসারের টানাপোড়েন ও পাসপোর্ট–ভিসার খরচ জোগাতে না পারায় কেটে গেছে বছরের পর বছর। অবশেষে বাবার কাছে যাওয়ার সুযোগ হলো মেয়ের। তবে জীবিত নয়, সীমান্তের শূন্যরেখায় দাঁড়িয়ে দেখতে হলো বাবার নিথর দেহ।

