National
ব্যবসায়ীকে আটকে ১০ লাখ টাকা দাবি, সেনা আইনে ডিজিএফআইয়ের দুই সদস্যের কারাদণ্ড
রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীকে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত দুই সেনাসদস্যকে সেনা আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র। দণ্ডপ্রাপ্ত সেনাসদস্য
লেখক বিশেষ প্রতিবেদক68K বার পড়া

রাজধানীর মোহাম্মদপুরে ব্যবসায়ীকে মারধর করে চাঁদা আদায়ের অভিযোগে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরে (ডিজিএফআই) কর্মরত দুই সেনাসদস্যকে সেনা আইনে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেনা সূত্র। দণ্ডপ্রাপ্ত সেনাসদস্যরা হলেন সার্জেন্ট আল মামুন (৩৯) ও ল্যান্স করপোরাল মো. নুরুজ্জামান (৩১)।
সেনা সূত্র জানায়, গত ২৪ অক্টোবর মোহাম্মদপুরের এক মোটরসাইকেল ব্যবসায়ীকে অপহরণ করে চাঁদাবাজির জন্য আটকে রাখার ঘটনায় ডিজিএফআইয়ের সার্জেন্ট আল মামুন, ল্যান্স করপোরাল নুরুজ্জামানসহ ছয়জনকে আটক করা হয়। মোহাম্মদপুর থানায় ওই ব্যবসায়ীর করা চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার দেখানোর পর ডিজিএফআইয়ের এই দুই সেনাসদস্য আল মামুন ও নুরুজ্জামানকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এরপর তাঁদের বিরুদ্ধে সেনা আইনে বিচার শুরু করা হয়। কোর্ট মার্শালে দোষী প্রমাণিত হওয়ায় তাঁদের চাকরি থেকে বরখাস্ত এবং এক বছরের জন্য বেসামরিক কারাগারে পাঠানো হয়েছে।

