National
মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গতকাল বুধবার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে যাদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সং
লেখক প্রতিনিধি197K বার পড়া

নারায়ণগঞ্জের ফতুল্লায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে গতকাল বুধবার শ্রমিকদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় মামলা করেছে পুলিশ। মামলায় ৪২ জনের নাম উল্লেখ করা হয়েছে যাদের বেশির ভাগই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের নেতা–কর্মী। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে। এ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের কায়েতপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাদিম হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এদিকে আজ বৃহস্পতিবার জেলার শিল্পাঞ্চল ও গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। তবে কোথাও নতুন করে শ্রমিক বিক্ষোভ বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পোশাক কারখানাগুলোতে স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চলেছে।

