একটি বোতলের গায়ে লেখা যুক্তরাজ্যে উৎপাদিত আর বিতরণকারী প্রতিষ্ঠান ময়নসিংহের ভালুকায়। আরেকটি গায়ে দেওয়া রয়েছে জাপানি কোম্পানির নাম আর উৎপাদনের সিরিয়ালে লেখা যুক্তরাষ্ট্রের নাম। এভাবে দেশি–বিদেশি নামীদামি ব্র্যান্ডের নামে নকল ফুড সাপ্লিমেন্ট (খাদ্য পরিপূরক—ভিটামিন বা ওষুধ) তৈরির একটি কারখানার সন্ধান মিলেছে রাজশাহীর বাঘা উপজেলার তেঁথুলিয়া মাঠে।
আজ বৃহস্পতিবার সন্ধ্যার পরে ওই কারখানার প্রায় দুই ট্রাক ওষুধ মাঠেই পুড়িয়ে ধ্বংস করা হয়। আরও তিন ট্রাক সেখান থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি চলছিল।