National
প্রিসাইজ পেটল্যাবের এক বছর পূর্ণ, চালু হলো মোবাইল অ্যাপ
রাজধানীর গুলশানের পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে চালু করা হচ্ছে মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যম
লেখক বিজ্ঞপ্তি47K বার পড়া

রাজধানীর গুলশানের পশুচিকিৎসা হাসপাতাল প্রিসাইজ পেটল্যাব ডায়াগনস্টিকস অ্যান্ড হাসপাতাল লিমিটেডের এক বছর পূর্ণ হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষে সম্প্রতি হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে চালু করা হচ্ছে মোবাইল অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে পোষা প্রাণীর চিকিৎসা সেবা নেওয়া এবং প্রাণীটির চিকিৎসার তথ্য দেখা আরও সহজ হবে।
২০২৫ সালের ২৫ আগস্ট সাধারণ মানুষের জন্য সেবা শুরু করে প্রিসাইজ পেটল্যাব। উদ্যোক্তাদের লক্ষ্য ছিল প্রিয় পোষ্য অসুস্থ হলে মালিকেরা যেন দ্রুত সঠিক রোগনির্ণয়, ভরসাযোগ্য জরুরি সেবা ও মানসম্মত চিকিৎসা পান।

