ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানের নিয়োগ সম্পর্কিত চিঠি কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রুল দেন।
এর আগে গত ২১ সেপ্টেম্বর এক চিঠিতে ঢাবি কর্তৃপক্ষ ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান হিসেবে আবু আবেদীন মো. কাওসার হাসানকে নিয়োগ দেয়। জ্যেষ্ঠতা লঙ্ঘনের অভিযোগে এ নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিটটি করেন একই বিভাগের শিক্ষক লালা রুখ সেলিম।