চ্যারিটি (দাতব্য বা মানবিক সহায়তা) যে শুধু অর্থ সাহায্যের বিষয় নয়; বরং আনন্দ, ভালোবাসা ও মানুষের পাশে দাঁড়ানোর সম্মিলিত উৎসবও হতে পারে, তারই উদাহরণ হয়ে থাকল লস অ্যাঞ্জেলেসের একটি সন্ধ্যা।
প্রবাসে থেকেও বাংলাদেশের অসহায় মানুষের জন্য অর্থ সংগ্রহে একত্র হয়েছিলেন প্রবাসী বাংলাদেশিরা। কেউ দিয়েছেন অনুদান, কেউ আয়োজনের দায়িত্ব পালন করেছেন, কেউ স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছেন, আবার কেউ অন্যদের উৎসাহিত করেছেন। সংগীত, নৈশভোজ ও পারস্পরিক সৌহার্দ্যের মধ্য দিয়ে মানবকল্যাণের এ উদ্যোগে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।