National
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধ, দুই পক্ষের সংঘর্ষে আহত ৫
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কসবা পৌর সুপার মার্কেটস
লেখক নিজস্ব প্রতিবেদক138K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় নবগঠিত উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে কসবা পৌর সুপার মার্কেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন পৌর শ্রমিক দলের সদস্য হোসেন মিয়া (৪০), কসবা পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী শহিদুল খাঁ (৩০), ৮ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সদস্য রাব্বি মিয়া (২৫), পৌর ছাত্রদলের নেতা রাসেদুল ইসলাম (২৭) ও মো. জুয়েল (৩০)। তাঁদের কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁরা সবাই ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী।

