National
ঢাকায় কাল থেকে শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা
আগামীকাল শুক্রবার রাজধানীর মিরপুরে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা। সেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, জুমের ফসল, পাহাড়ি মধু ও কৃষিপণ্যের পসরা। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মিরপুর ১৩ নম্বরে পার্বত্য বৌ
লেখক নিজস্ব প্রতিবেদক55K বার পড়া
আগামীকাল শুক্রবার রাজধানীর মিরপুরে পঞ্চমবারের মতো শুরু হচ্ছে আদিবাসী খাদ্য ও শস্য মেলা। সেখানে থাকবে ঐতিহ্যবাহী খাবার, জুমের ফসল, পাহাড়ি মধু ও কৃষিপণ্যের পসরা। মেলা চলবে আগামী শনিবার পর্যন্ত। মিরপুর ১৩ নম্বরে পার্বত্য বৌদ্ধ সংঘ কমপ্লেক্স প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে।
পাহাড়ের বাঁশকোঁড়ল, কলাপাতায় রান্না করা খাবার, জুমের শাকসবজি কিংবা সমতলের আদিবাসীদের ঐতিহ্যবাহী নানা পদ—এসব খাবারের স্বাদ ও বৈচিত্র্য এক জায়গায় পাওয়ার সুযোগ তৈরি হচ্ছে রাজধানীতে। আদিবাসীদের খাদ্যসংস্কৃতি, কৃষিপণ্য ও ঐতিহ্যবাহী শস্যের সঙ্গে নগরবাসীর পরিচয় করিয়ে দিতে দুই দিনব্যাপী বসছে পঞ্চম আদিবাসী খাদ্য ও শস্য মেলা।

