National
ইট দিয়ে মাথা থেঁতলে শিশু খুন, পাশেই পড়ে ছিল রক্তমাখা ইট
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ৮ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার মামলায় প্রতিবেশী ইমরান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাড়ে আট বছর আগের এ ঘটনায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচা
লেখক নিজস্ব প্রতিবেদক187K বার পড়া
চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ৮ বছরের এক শিশুকে ইট দিয়ে মাথা থেঁতলে হত্যার মামলায় প্রতিবেশী ইমরান হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সাড়ে আট বছর আগের এ ঘটনায় আজ বৃহস্পতিবার চট্টগ্রামের অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত-১১-এর বিচারক নিষ্কৃতি হাগিদক এ রায় দেন।
দণ্ডিত ইমরান হোসেনের বয়স ২৮ বছর। তাঁর বাড়ি ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ পশ্চিমপাড়ার রব চৌকিদার মাঝির বাড়িতে। তাঁর বাবার নাম আবদুল করিম।

