National
বাহরাইনে মারা যাওয়া এক বোনের সম্পত্তি নিয়ে ভাগনেদের সঙ্গে দ্বন্দ্বে তিন খুন, পাঁচজনের মৃত্যুদণ্ড
বাহরাইনে মারা যাওয়া এক বোনের জমি ও টাকাপয়সার ভাগ–বাঁটোয়ারা নিয়ে আরেক বোনের ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় তিন খুনের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আট আসামিকে দে
লেখক প্রতিনিধি146K বার পড়া

বাহরাইনে মারা যাওয়া এক বোনের জমি ও টাকাপয়সার ভাগ–বাঁটোয়ারা নিয়ে আরেক বোনের ছেলেদের সঙ্গে দ্বন্দ্বের জেরে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় তিন খুনের মামলায় পাঁচ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আট আসামিকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়। অপর সাত আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে মানিকগঞ্জের জেলা ও দায়রা জজ এস কে এম তোফায়েল হাসান এ রায় দেন।

