National
ফুলে সাজানো গাড়িতে বিদায়, আপ্লুত অবসরে যাওয়া কলেজশিক্ষক
দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা–জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়া। ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বিদায় জানানো হয়েছে। সহকর্মী, শিক্ষার্থী ও পর
লেখক প্রতিনিধি85K বার পড়া

দীর্ঘ ৩১ বছরের শিক্ষকতা–জীবনের ইতি টেনে অবসরে গেলেন টাঙ্গাইলের সখীপুর আবাসিক মহিলা কলেজের প্রতিষ্ঠাকালীন শিক্ষক সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়া। ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁকে বিদায় জানানো হয়েছে। সহকর্মী, শিক্ষার্থী ও পরিবারের সদস্যদের ভালোবাসায় এমন বিদায়ে আপ্লুত তিনি।
আজ বৃহস্পতিবার কলেজ মিলনায়তনে সহকারী অধ্যাপক আবদুল হান্নান মিয়ার আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, আবদুল হান্নান মিয়ার শেষ কর্মদিবস ছিল গত ১৯ অক্টোবর। তবে ওই সময় দুর্গাপূজা উপলক্ষে কলেজ বন্ধ থাকায় ওই দিন আনুষ্ঠানিকভাবে তাঁকে বিদায় জানানো সম্ভব হয়নি। পরে আজ বৃহস্পতিবার কলেজ কর্তৃপক্ষ তাঁর সম্মানে এ সংবর্ধনার আয়োজন করে।

