National
ওই রাতে যা ঘটেছিল দীপের বয়ানে আদালতকে জানালেন তদন্ত কর্মকর্তা
গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরিকে (২৭) বাসা থেকে ডেকে নিয়ে বাইরে যান শাহরিয়ার রেজা দীপ (২৩)। এরপর তাঁরা দুজন ও ওই তরুণী একসঙ্গে গ্যারেজে যান এবং মোটরসাইকেলের কাজ করা
লেখক নিজস্ব প্রতিবেদক108K বার পড়া

গত ২৭ অক্টোবর আনুমানিক সন্ধ্যা ছয়টার দিকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা এম তাহসিফ সাউরিকে (২৭) বাসা থেকে ডেকে নিয়ে বাইরে যান শাহরিয়ার রেজা দীপ (২৩)। এরপর তাঁরা দুজন ও ওই তরুণী একসঙ্গে গ্যারেজে যান এবং মোটরসাইকেলের কাজ করান। সেদিন সন্ধ্যায় তাঁরা একাধিকবার সিপি ফাইভ স্টার স্ন্যানকসে যান এবং রাতে উত্তরায় একটি রেস্তোরাঁয় গিয়ে বিয়ার পান করেন। একপর্যায়ে ওই তরুণী বাসায় চলে যান। পরে রাত ১২টা ৪০ মিনিটে সাউরি ও দীপ টঙ্গী মাজার বস্তিতে পৌঁছান। তাঁরা মাজার বস্তির ভেতর দিয়ে তুরাগ নদের তীরবর্তী একটি মাঠে যান। সেখানে কিছু লোকজনকে দেখে তাঁরা দুজন আলাদা হয়ে যান।

