National
বাদামতলীর ১৫০ টাকার মাল্টা যেভাবে হাতিরপুলে ৩৫০ টাকায় ঠেকে
রাজধানীতে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার বসে পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলীতে। সেখানে গত শনি ও রোববার দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা এক কেজি মাল্টা বিক্রি হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকায়।
লেখক আব্দুল্লাহ আল মামুন170K বার পড়া
রাজধানীতে ফলের সবচেয়ে বড় পাইকারি বাজার বসে পুরান ঢাকার বাবুবাজার-বাদামতলীতে। সেখানে গত শনি ও রোববার দক্ষিণ আফ্রিকা থেকে আমদানি করা এক কেজি মাল্টা বিক্রি হয়েছে ১৮৫ থেকে ১৯০ টাকায়।
বাদামতলী থেকে বেরিয়ে ওই দুই দিন ঢাকার হাতিরপুল, গুলশান, মহাখালী ও কারওয়ান বাজারের ফলের দোকান ঘুরে দেখা গেল, একই মাল্টা ৩২০ থেকে ৩৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। অর্থাৎ পাইকারি দামের তুলনায় খুচরা বাজারে প্রতি কেজি মাল্টার দাম ১৩৫ থেকে ১৬০ টাকা বেশি।
শুধু মাল্টা নয়, বিদেশ থেকে আমদানি করা কমলা, আপেল, আঙুর ও আনার—মোট পাঁচ ধরনের ফলের পাইকারি ও খুচরা বাজারদর বিশ্লেষণ করে দেখা গেছে, পাইকারি বাজারের তুলনায় খুচরা বাজারে তা ৪৮ শতাংশ বেশি দামে বিক্রি হয়।

