National
যাত্রীর অপেক্ষায় ছিলেন দুই অটোরিকশাচালক, ট্রাকচাপায় দুজনই নিহত
রাত তখন তিনটা। রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)।
লেখক বিশেষ প্রতিবেদক51K বার পড়া
রাত তখন তিনটা। রাজধানীর পোস্তগোলায় যাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন ব্যাটারিচালিত অটোরিকশার দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০)।
এ সময় বেপরোয়া গতির একটি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারান। দাঁড়িয়ে থাকা দুটি অটোরিকশাকে চাপা দিয়ে ট্রাকটি ফুটপাতের ওপর উঠে যায়। এতে গুরুতর আহত হন দুই অটোরিকশাচালকসহ তিনজন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাহাঙ্গীর ও জাকির। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।
গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার এসব তথ্য প্রথম আলোকে জানান কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন।

