National
চীনের অর্থায়নে দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ পেল সামসুল হক খান স্কুল, কী সুবিধা আছে
চীনের কাছ থেকে ১ লাখ ডলারের দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার পেয়েছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল। ক্লাসরুম দুটিতে কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন শিক্ষাসামগ্রী রয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক65K বার পড়া

চীনের কাছ থেকে ১ লাখ ডলারের দুটি ‘স্মার্ট ক্লাসরুম’ উপহার পেয়েছে রাজধানীর ডেমরার সামসুল হক খান স্কুল। ক্লাসরুম দুটিতে কম্পিউটারসহ আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন শিক্ষাসামগ্রী রয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ক্লাসরুম দুটি উদ্বোধন করেন চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইসিং এবং বাংলাদেশের শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানটিতে ‘লাইটিং আপ দ্য ফিউচার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আগে দুই দেশের দুই মন্ত্রী স্মার্ট ক্লাসরুম দুটি ঘুরে দেখেন। তাঁরা শিক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

