জয়পুরহাট শহরে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই আরোহী। ক্ষুব্ধ জনতা পরে বাসটিতে আগুন ধরিয়ে দেন। আজ বৃহস্পতিবার সকালে জয়পুরহাট সদর থানার কাশিয়াবাড়ী উচ্চবিদ্যালয়ের সামনে জয়পুরহাট-হিলি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আশিফ হোসেন (১৭) সদর উপজেলার হাতিগাড়া গ্রামের ইমরান হোসেনের ছেলে। তিনি জয়পুরহাট শহরের জয়পুর সুইটস দোকানে কাজ করতেন। মোটরসাইকেলে তাঁর সঙ্গে ছিলেন একই গ্রামের নাইম (২২) ও জিহাদ (২০)। তাঁরা আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।