National
ব্রাহ্মণবাড়িয়ায় স্বামী পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ায় গৃহবধূর মৃত্যু, অভিযোগ পরিবারের
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
লেখক নিজস্ব প্রতিবেদক195K বার পড়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে আগুনে দগ্ধ হওয়ার চার দিন পর ইখতারা সরকার (৩০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ইখতারারের পরিবারের অভিযোগ, পারিবারিক কলহের জেরে স্বামী জাহাঙ্গীর আলম তাঁর শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। ঘটনার পর থেকে তিনি পলাতক। তাঁকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

