National
১০ মাস পর পর্যটক নিয়ে সেন্ট মার্টিন গেল জাহাজ
প্রায় ১০ মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ৮০০ পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ কক্সবাজারের নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন
লেখক আব্দুল কুদ্দুস56K বার পড়া

প্রায় ১০ মাস বন্ধ থাকার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিন দ্বীপে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ৮০০ পর্যটক নিয়ে এমভি বার আউলিয়া নামের একটি জাহাজ কক্সবাজারের নুনিয়াছটা বিআইডব্লিউটিএ জেটিঘাট থেকে সেন্ট মার্টিনের উদ্দেশে ছেড়ে গেছে। জাহাজটিতে ২১ জন কর্মচারীসহ ৩৭ জন আছেন।
আজ সকাল সাড়ে সাতটার দিকে কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মোহনা হয়ে জাহাজটি বঙ্গোপসাগরে যাত্রা শুরু করে। প্রায় ১২০ কিলোমিটার সমুদ্রপথ পাড়ি দিয়ে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ১টার মধ্যে জাহাজটির সেন্ট মার্টিন দ্বীপে পৌঁছানোর কথা। বেলা আড়াইটার দিকে পর্যটকদের নিয়ে জাহাজটি আবার কক্সবাজারের উদ্দেশে রওনা দেওয়ার কথা আছে। এ ছাড়া সেখানে রাত যাপন করতে ইচ্ছুক পর্যটকেরা হোটেল-রিসোর্টে থাকবেন।

