যুক্তরাজ্যের লন্ডনের বিশ্বখ্যাত রয়্যাল অ্যালবার্ট হলের মঞ্চ। দর্শকসারিতে প্রায় পাঁচ হাজার মানুষ। যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসা প্রতিভাবান কিশোর-তরুণ সংগীতশিল্পীদের পরিবেশনা চলছে।
কেউ জ্যাজ, কেউ পপ, কেউ গ্রাইম, আবার কেউ ধ্রুপদি সংগীত পরিবেশন করছেন। তাঁদের মধ্যেই পিয়ানো নিয়ে মঞ্চে হাজির ১৬ বছর বয়সী ব্রিটিশ-বাংলাদেশি কিশোর নাভহান উজায়ের রঈস চৌধুরী।