National
ডাকাতির সোনা ভাগাভাগি নিয়ে হত্যা করা হয় যুবদল নেতা শাকেরকে
মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে হত্যার নেপথ্যের ঘটনা উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ডাকাতি করা সোনার বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুন করা হয়েছে শাকেরকে। ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করানো হয়।
লেখক প্রতিনিধি173K বার পড়া

মাগুরার যুবদল নেতা শাকের হোসেনকে হত্যার নেপথ্যের ঘটনা উদ্ঘাটনের দাবি করেছে পুলিশ। ডাকাতি করা সোনার বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে খুন করা হয়েছে শাকেরকে। ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে তাঁকে হত্যা করানো হয়।
আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসের ড্রিলশেডে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন এ তথ্য জানান।
গত ২১ অক্টোবর ভোরে মাগুরা পৌরসভার কেন্দ্রীয় বাস টার্মিনালে রয়েল পরিবহনের কাউন্টারে গুলিতে নিহত হন যুবদল নেতা শাকের হোসেন। তিনি রয়েল পরিবহনে কাউন্টার মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। শাকের মাগুরা পৌর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক ছিলেন। হত্যার ঘটনায় তাঁর স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা ও অস্ত্র আইনে মামলা করেন।

