কুমিল্লার মুরাদনগরে ইলিশবোঝাই পিকআপ ও টাকা লুটের ঘটনায় ইদ্রিস মিয়া (২৭) নামের একজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল মঙ্গলবার রাতে রাজধানীর শনির আখড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার বিকেলে এসআরবি-১১-এর সিপিসি-২ কুমিল্লার কোম্পানি অধিনায়ক ও উপপরিচালক মেজর সাদমান ইবনে আলম জানান, ইদ্রিস মিয়া আন্তজেলা ডাকাত দলের সরদার। তাঁর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতির ১৯টি মামলা রয়েছে।