কিশোরগঞ্জের কটিয়াদীতে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামানের বড় ছেলে শাহরিয়ার জামানকে (৪০) ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিএনপি ও যুবদলের স্থানীয় নেতাদের দায়ী করেছেন তাঁর বাবা আখতারুজ্জামান। বুধবার রাত আটটার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে।
আহত শাহরিয়ার জামানকে প্রথমে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাঁকে ঢাকায় পাঠানো হয়।