National
শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত প্রথম আলো
প্রথম আলো তার যাত্রা শুরুর ২৮ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ
লেখক নিজস্ব প্রতিবেদক51K বার পড়া
প্রথম আলো তার যাত্রা শুরুর ২৮ বছর অতিক্রম করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেছেন পত্রিকাটির শুভাকাঙ্ক্ষীরা। রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর প্রধান কার্যালয়ে ফুল, কেক, মিষ্টিসহ শুভেচ্ছাবার্তা দিয়ে নানাভাবে নিজেদের ভালো লাগা প্রকাশ করেছেন তাঁরা।
বিভিন্ন করপোরেট ও বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ব্যাংকের প্রতিনিধিরা প্রথম আলো কার্যালয়ে এসে শুভেচ্ছা জানান। তাঁদের মধ্যে ছিলেন গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী ও করপোরেট কমিউনিকেশন ম্যানেজার শেরোজ ইসলাম; ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পাবলিক রিলেশন অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার এস এম ফয়সাল; বাংলালিংকের করপোরেট অ্যাফেয়ার্স ডিরেক্টর এ এইচ এম হাসিনুল কুদ্দুস; আবুল খায়ের গ্রুপের হেড অব মিডিয়া রিলেশনস অ্যান্ড কমিউনিকেশন রাফে সাদনান আদেল; ক্রাউন সিমেন্টের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ফজলুর রহমান; ওয়ালটনের সিনিয়র অ্যাডিশনাল এক্সিকিউটিভ ডিরেক্টর রবিউল ইসলাম, এসিআই পিএলসির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (ডিজিটাল মিডিয়া) মাহদি হাসান খান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের স্পনসরশিপ অ্যান্ড সিএসআরের ডেপুটি ম্যানেজার সাকিব হাসান এবং প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।

