‘সময় থাকতে পালিয়ে যাও, আমি তুফান’—৮ পিস্তল সামনে নিয়ে এভাবে হুমকি দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। পুলিশ সূত্র জানায়, হৃদয় ওরফে বুলেট হৃদয় নামের এক সন্ত্রাসী এই ভিডিও ছড়িয়েছেন।
চট্টগ্রামের দক্ষিণ রাউজানের ফজল হক বাহিনীর মো. মামুনের সহযোগী বাদশার ছেলে হৃদয় ওরফে বুলেট হৃদয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ২১ সেকেন্ডের ওই ভিডিওতে কাপড়ের ওপর সাজানো আটটি পিস্তল দেখা যায়। ভিডিওতে বলতে শোনা যায়, ‘খেলা দেখছো কোথায়? ভালো হয়ে যা। চাঁদাবাজি বন্ধ কর। টাকা দিয়ে মরণের টিকিট আনছি। সময় থাকতে পালিয়ে যাও। আমি তুফান।’