National
সৌদি রুটে ১৭৪ ফ্লাইট বাতিল-স্থগিত, ভোগান্তিতে ২৩ হাজারের বেশি যাত্রী
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
লেখক নিজস্ব প্রতিবেদক105K বার পড়া
সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট পরিচালনায় বিধিনিষেধের কারণে বাংলাদেশের সঙ্গে সরাসরি ও ট্রানজিট রুটে চলাচলকারী ১৭৪টি ফ্লাইটের কার্যক্রম ব্যাহত হয়েছে। এতে এসব ফ্লাইটের ২৩ হাজার ৭৭ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির তথ্য অনুযায়ী, ব্যাহত হওয়া ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৯৭টি এবং ট্রানজিট ফ্লাইট ৭৭টি।

