National
কুমিল্লায় ভারতীয় মেডিকেল শিক্ষার্থী নিখোঁজের দুই দিন পর পুকুর থেকে লাশ উদ্ধার
নিখোঁজের দুই দিন পর কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় কলেজ ক্যাম্পাসের বাইরে একটি মা
লেখক প্রতিনিধি92K বার পড়া

নিখোঁজের দুই দিন পর কুমিল্লার বেসরকারি ইস্টার্ন মেডিকেল কলেজের ভারতীয় শিক্ষার্থী আদনান আলতাফের (২৬) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে জেলার বুড়িচং উপজেলার কাবিলা এলাকায় কলেজ ক্যাম্পাসের বাইরে একটি মাদ্রাসাসংলগ্ন পুকুর থেকে তাঁর ভাসমান লাশ উদ্ধার করা হয়।
কলেজ সূত্রে জানা গেছে, আদনান আলতাফ ভারতের জম্মু ও কাশ্মীরের বারামুল্লা জেলার সোপোর এলাকার বাসিন্দা। তাঁর বাবার নাম আলতাফ হোসাইন রাথার এবং মায়ের নাম নিঘাত বেগম। তিনি ইস্টার্ন মেডিকেল কলেজের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (ইএমসি-১৪ ব্যাচ) শিক্ষার্থী ছিলেন।

