মজুরি বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ চলাকালে গুরুতর আহত পোশাকশ্রমিক তৌফিক শেখ (২১) মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরার শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে শ্রমিক অসন্তোষ ও শিল্পাঞ্চলের অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে গাজীপুরের অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানায় গতকাল রাতে ছুটি ঘোষণা করা হয়েছে। কোনো কারখানায় এক দিনের, আবার কোনো কারখানায় দুই থেকে তিন দিনের ছুটি দেওয়া হয়েছে।