National
স্যরি, সবাইকে খুশি করতে পারিনি
১৯৯৮ সালের ৪ নভেম্বর আমরা প্রথম আলো শুরু করি। আমাদের ঘোষিত মূল্যবোধ ছিল এবং আছে, আমরা সুসাংবাদিকতা করি পেশাদারত্বের সঙ্গে, ধারণ করি সৃজনশীলতাকে, মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সততার প্রশ্নে সব সময় থাকি নিরাপস। আমাদের
লেখক শর্টস81K বার পড়া

১৯৯৮ সালের ৪ নভেম্বর আমরা প্রথম আলো শুরু করি। আমাদের ঘোষিত মূল্যবোধ ছিল এবং আছে, আমরা সুসাংবাদিকতা করি পেশাদারত্বের সঙ্গে, ধারণ করি সৃজনশীলতাকে, মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং সততার প্রশ্নে সব সময় থাকি নিরাপস। আমাদের চিত্ত ভয়শূন্য, তাই মাথা থাকে উঁচু। আমরা ২৮ বছরের চলার পথে কখনো ভুল করেছি, ভুলটা উপলব্ধি করার সঙ্গে সঙ্গে দুঃখ প্রকাশ করেছি এবং সংশোধন করেছি। তারপরও বলব, আমাদের অনিচ্ছাকৃত ভুলগুলোর জন্য আমরা আন্তরিকভাবে স্যরি।

