বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের সদস্য সৈয়দ আজাদ সুবহানীকে নিম্নতম মজুরি বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমানে পিরোজপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আজ বুধবার (৪ নভেম্বর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।