National
রাজধানীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।
লেখক নিজস্ব প্রতিবেদক98K বার পড়া

রাজধানীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চার ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী।
আজ বুধবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে শাহ আলী থানার বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের মিডিয়া বিভাগের কর্মকর্তা তালহা বিন জসিম এক খুদে বার্তায় এ তথ্য জানান।
তালহা বিন জসিম জানান, ঘটনার পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যায়। তারা উদ্ধারকাজ শুরু করে। এ ঘটনায় কেউ আহত হননি।

