ক্রিকেট খেলতে গিয়েই দুই চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন আরাফাতুল ইসলাম (২৫)। তখন তিনি ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তবে এরপরও তিনি ক্রিকেট ছাড়েননি। এখন তিনি খেলছেন ‘ব্লাইন্ড ক্রিকেট’-এর জাতীয় দলে।
আরাফাতুল ইসলাম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ১৪ থেকে ২০ নভেম্বর ঢাকার বসুন্ধরা স্পোর্টস গ্রাউন্ডে অনুষ্ঠিত হবে দৃষ্টিপ্রতিবন্ধীদের এশিয়া কাপ। এই প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অলরাউন্ডার হিসেবে খেলার কথা রয়েছে তাঁর। তিনি দলে ডাক পেয়েছেন।