National
পাঁচ অতিরিক্ত আইজিপিসহ পুলিশের গুরুত্বপূর্ণ পদে রদবদল
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, জিএমপি কমিশনারসহ পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
লেখক নিজস্ব প্রতিবেদক101K বার পড়া

স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), হাইওয়ে পুলিশ, শিল্পাঞ্চল পুলিশ, জিএমপি কমিশনারসহ পুলিশের সাতটি গুরুত্বপূর্ণ পদে রদবদল করা হয়েছে।
আজ মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ প্রজ্ঞাপনে সই করেছেন।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, এসআরবির মহাপরিচালক (ডিজি) মো. আহসান হাবীব পলাশকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (আইজি), হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজি ফারুক আহমেদকে এসআরবি মহাপরিচালক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত আইজি সায়েদুর রহমানকে হাইওয়ে পুলিশে বদলি করা হয়েছে।


