মাগুরায় যুবদল নেতা শাকের হোসেন হত্যা এবং দেড় শ ভরি সোনা ডাকাতির মামলায় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম জাহিদকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে ঢাকা থেকে তাঁকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।
গোলাম জাহিদকে গ্রেপ্তারের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন। এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার দুপুরে মুঠোফোনে তিনি বলেন, যুবদল নেতা শাকের হোসেন হত্যা ও সোনা ডাকাতির অভিযোগে হওয়া মামলায় আজ সকালে ঢাকার একটি এলাকা থেকে গোলাম জাহিদকে গ্রেপ্তার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।