National
সাভারে শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ, ২০০ কারখানায় ছুটি
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপ
লেখক নিজস্ব প্রতিবেদক113K বার পড়া

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকার সাভার ও আশুলিয়ায় আজ শ্রমিক বিক্ষোভের জেরে প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, আজ (মঙ্গলবার) সকালে সাভার ও আশুলিয়ায় অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে শ্রমিকেরা কাজ করছিলেন। কয়েকটি কারখানার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে কারখানায় অবস্থান করছিলেন। এমন পরিস্থিতিতে কিছু কারখানা ছুটি ঘোষণা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে শ্রমিক বিক্ষোভের কারণে বিভিন্ন সময় আরও প্রায় ২০০ কারখানা ছুটি ঘোষণা করা হয়।


