দেশের নির্বাচনী ব্যবস্থা ও গণতান্ত্রিক প্রক্রিয়া নষ্টের শুরুটা হয় ১৯৭৩ সালের নির্বাচনের মধ্য দিয়ে। ওই নির্বাচনে আওয়ামী লীগবিরোধী প্রার্থীদের জিততে দেওয়া হয়নি। ভোটে কারচুপি, বিরোধী দলের ওপর দমন-পীড়ন ও ক্ষমতা এককেন্দ্রিক করার মধ্য দিয়ে কর্তৃত্ববাদী রাজনীতির পথ তৈরি হয়।
আজ মঙ্গলবার ‘তিয়াত্তরের নির্বাচন: ভোট চুরির আওয়ামী মডেলের সূচনা’ শীর্ষক সেমিনারে এসব কথা উঠে আসে। রাজধানীর জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মুনসুন থিয়েটারে এ সেমিনারের আয়োজন করা হয়। আয়োজক ছিল জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। ‘গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক সেমিনার সিরিজের তৃতীয় পর্ব এটি।