National
এমপি আজিজের বিষয়ে কেন্দ্রকে কিছুই জানাতে চায় না জেলা বিএনপির এক পক্ষ
নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজকে নিয়ে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে কেন্দ্রকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা বিএনপি। গত শুক্রবা
লেখক প্রতিনিধি185K বার পড়া

নাটোরে ছাত্রদল নেতা শাকিল ইসলাম হত্যা ও সামাজিক যোগাযোগমাধ্যমে নাটোর-৪ আসনের বিএনপির সংসদ সদস্য (এমপি) আবদুল আজিজকে নিয়ে অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে কেন্দ্রকে লিখিতভাবে জানানোর সিদ্ধান্ত নিয়েছিল জেলা বিএনপি। গত শুক্রবার (৩০ অক্টোবর) নাটোর জেলা বিএনপি বিশেষ সভা করে এ সিদ্ধান্ত নিয়েছিল। তবে পাঁচ দিন হয়ে গেলেও জেলা বিএনপি কেন্দ্রকে লিখিতভাবে কিছুই জানায়নি।
আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করে জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান অভিযোগ করেছেন, জেলা কমিটির আহ্বায়কসহ কিছু সদস্য এ ব্যাপারে কেন্দ্রকে কিছুই জানাতে চান না। তাঁদের এই মনোভাব কমিটির অনেককেই হতাশ করেছে।


