National
জুলাই গণ–অভ্যুত্থানে কারফিউ জারির মূল কারিগর আনিসুল, সালমান: জবানবন্দিতে সাক্ষী
জুলাই গণ–অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তার অন্যতম ফ্যাক্টর (কারণ) কারফিউ জারি করা ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী এস এম সায়েম। তিনি বলেছেন, কারফিউ জারি না করলে এত হত্যাকাণ্ড হয়তো হতো না। এই কারফি
লেখক নিজস্ব প্রতিবেদক131K বার পড়া
জুলাই গণ–অভ্যুত্থানের সময় যে হত্যাকাণ্ড পরিচালিত হয়েছে তার অন্যতম ফ্যাক্টর (কারণ) কারফিউ জারি করা ছিল বলে জবানবন্দিতে উল্লেখ করেছেন সাক্ষী এস এম সায়েম। তিনি বলেছেন, কারফিউ জারি না করলে এত হত্যাকাণ্ড হয়তো হতো না। এই কারফিউ জারির মূল কারিগর হলো সালমান এফ রহমান এবং আনিসুল হক।
গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমানের বিরুদ্ধে করা একটি মামলায় আজ মঙ্গলবার ১৩তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন এস এম সায়েম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী। সায়েম জুলাই আন্দোলনে মিরপুর অঞ্চলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন।


