National
সংবিধান সংশোধনে তাড়াহুড়া নয়, ঐক্য ও অন্তর্ভুক্তির তাগিদ
সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা এ কথা বলেন।
লেখক নিজস্ব প্রতিবেদক198K বার পড়া

সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা এ কথা বলেন।
সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাড়াহুড়া না করে মুক্তিযুদ্ধের চেতনা ও সংবিধানের মূলনীতি রক্ষা এবং গণতন্ত্র, মানবাধিকার ও স্বাধীন বিচারব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা। তাঁরা বলেছেন, রাজনৈতিক বিভাজন দূর করে সব মতের মানুষকে নিয়ে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় আইনজীবী ও সংবিধানবিশেষজ্ঞরা এ কথা বলেন। ‘মানবাধিকার, গণতন্ত্র, স্বাধীন বিচার বিভাগ এবং ৭২-এর সংবিধানের চার মূলনীতি’ শীর্ষক এ সভার আয়োজন করে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি।

