National
‘ওঁর প্যান্ট–টাই যদি খুলে নিতে না পারি, আর রাজনীতি করব না’
নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৮–৯ মাসে সংসদ সদস্য (এমপি) কোথা থেকে কত টাকা নিয়েছেন, তা
লেখক প্রতিনিধি159K বার পড়া

নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদার বিরুদ্ধে অনিয়ম–দুর্নীতি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন মহাদেবপুর উপজেলা বিএনপির সভাপতি রবিউল আলম। গত ৮–৯ মাসে সংসদ সদস্য (এমপি) কোথা থেকে কত টাকা নিয়েছেন, তার হিসাব ও ব্যাংক ড্রাফট নম্বর দলের চেয়ারম্যান তারেক রহমানের কাছে উপস্থাপনের ঘোষণা দিয়েছেন তিনি।
গতকাল সোমবার সন্ধ্যায় মহাদেবপুর উপজেলা বিএনপির কার্যালয়ে এক সভায় রবিউল আলম এ ঘোষণা দেন। তাঁর বক্তব্যের ৫ মিনিট ১৫ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংসদ সদস্য ফজলে হুদা বদলগাছী উপজেলা বিএনপির সভাপতি এবং কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক।

