National
সরকারের অপরিপক্ব সিদ্ধান্তের কারণে শ্রমিকদের আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে: জাতীয় শ্রমিক শক্তি
চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, আগামী তিন দিনের মধ্যে
লেখক নিজস্ব প্রতিবেদক37K বার পড়া

চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে শ্রমিকদের ন্যায্য দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে আন্দোলনে কোনো ধরনের সহিংসতা বা বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে সংগঠনটি। তাদের দাবি, আগামী তিন দিনের মধ্যে নতুন বেতনকাঠামো কার্যকর করতে হবে।
মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জাতীয় শ্রমিক শক্তির নেতারা এসব দাবি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ। তিনি বলেন, সরকার ও মালিকপক্ষ মজুরি বোর্ড গঠনের নামে দলীয়করণ করে নিজেদের লোক বসিয়েছে, শ্রমিকেরা এটা মানছেন না। সরকারের বিভিন্ন সময়ের অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এই পর্যায়ে গড়িয়েছে। শিল্প রক্ষার স্বার্থেই বর্তমান বাজারের সঙ্গে সংগতি রেখে শ্রমিকের মজুরি বৃদ্ধি করতে হবে।

