পোশাকশ্রমিকদের আন্দোলনে তৈরি হওয়া নিরাপত্তাঝুঁকির কারণে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আসামি আনা সম্ভব হয়নি। সে কারণে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ মঙ্গলবার সাক্ষ্য গ্রহণ হয়নি। আসামি না আসায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আজ বসেননি।
২০১৫ সালে বরিশালে ছাত্রদল ও জাসাসের দুজন নেতাকে ক্রসফায়ারে হত্যা করা হয়। এ ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি চারজন। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ এবং বরিশালের সাবেক পুলিশ সুপার (এসপি) এ কে এম এহসানউল্লাহ পলাতক। অপর দুই আসামি বরিশালের উজিরপুর থানার সাবেক এএসআই মো. মাহাবুল ইসলাম ও মো. জসিম উদ্দিন গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন। তাঁরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে।