National
‘ঘরদুয়ার সব পুড়ি গেছে, সাহায্য না পাইলে ঘর বানাইতাম পারতাম না’
সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি গ্রামে আগুনে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে সবকিছু হারিয়ে তাঁরা এখন নিঃস্ব। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
লেখক নিজস্ব প্রতিবেদক67K বার পড়া

সুনামগঞ্জের দিরাই উপজেলার একটি গ্রামে আগুনে ১৩টি পরিবারের বসতঘর পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যরা দরিদ্র জেলে ও কৃষক। এক রাতের আগুনে সবকিছু হারিয়ে তাঁরা এখন নিঃস্ব। তবে আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
গতকাল সোমবার রাতে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজন জানান, রাত আটটার দিকে আগুনের সূত্রপাত হয়। প্রায় দুই ঘণ্টা পর স্থানীয় লোকজনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ঘরগুলো পুড়ে যায়।


