সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে টানা চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এতে অনেকেই আতঙ্কিত হয়ে খোঁজখবর নিতে শুরু করেছেন। আসলে চার দিন টানা গ্যাস সরবরাহ বন্ধ রাখার সরকারি কোনো ঘোষণা নেই। এটি একেবারেই গুজব বলছে সরকারের সংশ্লিষ্ট দপ্তর।
গ্যাস সরবরাহ একেবারে বন্ধ থাকার গুজবের সূত্রপাত হয়েছে গ্যাস সরবরাহের চাপ কমার সংবাদ থেকে। আগামীকাল বুধবার থেকে টানা চার দিন তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) একটি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। আর এই ঘোষণা বিজ্ঞপ্তি দিয়ে ১ নভেম্বরই জানিয়ে দিয়েছে পেট্রোবাংলা।