National
খুলনায় ১২ দিনে সাত খুনের পাঁচটির নেপথ্যে মাদক
খুলনা মহানগর ও জেলায় গত ১২ দিনে সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক-সংশ্লিষ্ট বিরোধ। মাদক কারবার, লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক
লেখক নিজস্ব প্রতিবেদক195K বার পড়া

খুলনা মহানগর ও জেলায় গত ১২ দিনে সাতটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে পাঁচটি হত্যাকাণ্ডের পেছনে রয়েছে মাদক-সংশ্লিষ্ট বিরোধ। মাদক কারবার, লেনদেন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে। সাতটি হত্যাকাণ্ডের মধ্যে চারজনকে গুলি করে হত্যা করা হয়েছে। একই সময়ে গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও পাঁচজন। এ ছাড়া কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে দুজনকে।
সর্বশেষ গতকাল সোমবার দুপুরে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়নের সিংহের চর এলাকায় আঠারোবেকী নদীর চরে গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তিরা হলেন রূপসার রাজাপুর এলাকার আবদুল্লাহর ছেলে মেহেদী হাসান (৩৫) ও রেজাউল করিম (৩০)। পুলিশের ভাষ্য, দুজনের শরীরে গুলির চিহ্ন রয়েছে। হত্যার পর মরদেহ নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।


