National
ট্রাইব্যুনালের বিচারকের সইয়ে চালকের বিরুদ্ধে করা বিভাগীয় মামলার কার্যক্রম স্থগিত
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক সোহেল রানার সইয়ে একই ট্রাইব্যুনালের গাড়িচালক মো. আলী হোসেনের (বাচ্চু) বিরুদ্ধে করা বিভাগীয় মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
লেখক নিজস্ব প্রতিবেদক163K বার পড়া

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক সোহেল রানার সইয়ে একই ট্রাইব্যুনালের গাড়িচালক মো. আলী হোসেনের (বাচ্চু) বিরুদ্ধে করা বিভাগীয় মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন। বিভাগীয় মামলার কার্যধারার বৈধতা নিয়ে গাড়িচালক আলী হোসেন আবেদনকারী হয়ে গত মাসে রিটটি করেন।


