রাজধানীর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকায় ব্যাটারিচালিত রিকশার (ই-রিকশা) নিবন্ধনের আবেদন ফরম বিতরণ শুরু হয়েছে। আজ মঙ্গলবার থেকে ১০০ টাকায় এ ফরম পাওয়া যাচ্ছে।
তবে আবেদন করার পরই কোনো ব্যক্তিকে নিবন্ধন দেওয়া হবে না। আবেদনকারীকে রিকশার ফিটেনস এবং রিকশাটি কারিগরিভাবে ত্রুটিমুক্ত কি না, তা নিশ্চিত করতে হবে। আর কারিগরি মান ও নিরাপত্তার শর্ত পূরণ হয়েছে কি না, সেই বিষয়ে সনদ দেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)।